অনুরণন
সীমিত পরিধির মাঝে শুনছি অসম্ভবের ডাক।
জীবনের অনুরণন সমুদ্রের মতো, কখনো ভাসায় কখনো ছিঁড়ে খায় সমস্ত সত্ত্বা। সুগন্ধী
ধূপের মধ্যে বাসা বেঁধে কত কীট ! অনাবিল
দিগন্ত পেরিয়ে যেতে চাই অসীমের দিকে।
নাবিক পেয়েছে বন্দরের ডাক, সাড়া দিতে
দরকার শুধু একটু আয়োজন।
অন্ধগলি
রক্তে জাগে বিবমিষা, হননেচ্ছা
নাট্যমঞ্চের রংগ দেখে যাই নির্বাক
পুতুলেরা নাচছে জীবন-ক্ষত ঢেকে
মায়া মদিরার ছড়াছড়ি
বিতৃষ্ণায় ঘুরি অন্ধগলিতে।
ছবি : বিধান দেব
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন