বাঁশি
নদী হারিয়ে গেলে,গোচারণের মাঠ হারিয়ে গেলে
আর কি করার থাকে!
প্রসূতি সদনের সামনে
আরোগ্য নিকেতনের সামনে
একদিন পাগলের মত ঘুরে বেড়াতাম।
অথচ সীমান্তের পাখি সীমান্তরেখার বাইরে আসে
না
বাঁশি বাজাতে থাকে।
হত্যাদৃশ্যের খুব কাছে দেখি জ্বালানি ফুরিয়ে যাওয়া
হাটবাস।
আর পথ হারিয়ে ফেলে শোকার্ত পিঁপড়ের
দল।
ছবি : বিধান দেব
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন