লড়াই
পুকুর ধারে বসে,
কচু পাতার বৃষ্টি ফোঁটাকে ধরে রাখার
আপ্রাণ লড়াই দেখছিলাম।
অবহেলায় পরে থেকেও ওর লড়াই
অনেক কিছু বলে গেল।
দেখতে দেখতে কিভাবে যেন
ওর গল্পে ঢুকে পরি।
দেখতে থাকি ওর যাপন,লড়াই,
বেড়ে ওঠার ছবি---
ওর পাতার মোমের আস্তরন
জল ধরে রাখতে না দিলেও
অবহেলাগুলোকে কিন্তু কোন ভাবেই
শিকড়ে পৌছতে দেয় না।
তাহলে হয়তো বাড়তেই পারতো না।
আচ্ছা, আমার মনের কেন
ওর মতো মোমের আস্তরন নেই?
ছবি : বিধান দেব
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন