বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০

কবিতা: সাত্যকি

 




অতীত হয়ে যাচ্ছি

হাতের তালুতে জমছে ক্ষয়
বালির মতো ঝুরঝুরে তাদের শরীর
মাটিকে যেভাবে শিকর আঁকড়ে ধরে 
সেভাবে ক্ষয় ধরছে জড়িয়ে আমার হাত
আর প্রত্যেক কালকের মতো আমি
অতীত হয়ে যাচ্ছি 

অতীত আমার প্রিয় ছিল না,তবুও হচ্ছি 
মানুষ যা চায় না তাই হয়,তাই হয়তো 
হাতের রেখায় খুলে যাচ্ছে না পথ 
অববাহিকা জুড়ে শুকনো বালি
ক্ষয় ধরছে জড়িয়ে 
উত্তাপের শরীর জুড়ে শান্তির মতো অবসন্নতা
জড়িয়ে ধরছে জর্জরিত প্রত্যেক অংশে

                                          
                      

থমকে দেখো

মাঝেমধ্যে খুব ইচ্ছে হয় 
তোমাদের থমকে দিই কয়েক মিনিট 
কয়েক মিনিট শুধুই আমার জন্য 
তোমরা ভাব আর সব কিছু ভুলে যাও 
পৃথিবীর যেখানে যা কিছু আছে 

থমকে যাক এই শহর 
যে কোনোদিন আমাকে দেখেনি চোখ তুলে
চিনতে চায় নি আমার মতো করে
 
একদিন ঠিক থমকে দেবো দেখো 
থমকাবে তোমরা সবাই
সেদিন রাজার  বেশে দেখবে আমাকে...



ছবি: বিধান দেব 

                                          

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কবিতা

সম্পাদকের কথা

দ্বিতীয় বর্ষ  ।। অষ্টম সংখ্যা ।। মার্চ ২০২২   খুব অসহায় লাগছে এবার। আমাদের ডান পাশে ধস। বায়ে গিরিখাত। মাথায় বোমারু। পায়ে পায়ে হিমানীর ব...