বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০

কবিতা: রফিক উল ইসলাম

 


নির্জন শৃঙ্গ


জল ভাবে না কিছুই, শুধু নিজের রাস্তাটুকু প্রস্তুত করে নেয়। আমি ঠিক কতভাগ জল,ভাবতে ভাবতে তোমার মহিমার সামনে অসহায় দাঁড়িয়ে থাকি। মহিমা অর্থাৎ সেই রুক্ষ আর নির্জন শৃঙ্গ, যেখান থেকে গড়িয়ে নামতে নামতে        

প্রবাহিত হতে হতে 

জল আর পিছনে ফিরতে পারে না!


শুধুই নিজের রাস্তাটুকু প্রস্তুত করে এগিয়ে চলা... এই-ই তবে ধর্ম হবে আজ?



ছবি: বিধান দেব 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কবিতা

সম্পাদকের কথা

দ্বিতীয় বর্ষ  ।। অষ্টম সংখ্যা ।। মার্চ ২০২২   খুব অসহায় লাগছে এবার। আমাদের ডান পাশে ধস। বায়ে গিরিখাত। মাথায় বোমারু। পায়ে পায়ে হিমানীর ব...