দাগ
নক্ষত্রে প্রতিভাবান হয়ে এলে
কষ্টেরা মিইয়ে পড়ে
দূর যে গামছা--
আকাশ বেয়ে নেমে আসে
তার গন্ধ তুই কি আগেই ছুঁয়েছিস?
টপকে যাওয়া রোদ্দুরের ভিতর
অথবা আমি তোর আগে?
কে কেমন ট্রেনরঙের মতো
তার হদিশ এই প্রেমপৃথিবী
অনেকটা দেয়াল আঁকড়ে,
মৈথুনদাগ বাঁচিয়ে রাখার মতো
তোর তলপেটে যে দাঁড়
সমুদ্রের চেয়ে ভারী
মৃত্যুর থেকে পলকা
কে আগে কে পরে--
রচিত আকাশ না সন্ধ্যা?
যৌবন প্রতিভাবান হলে বয়সের কি
রাত্রির কষ্টেরা আঁচল পেতেছে
জোনাকি সন্ধ্যাভুলে
আজ চায় সবিস্তার খুলে যেতে
পূর্বজন্মের বিপর্যয়
ডাগরডোগর ছাতাটি প্রতিদিন আড়াল হয়ে যায়
আমি শুনি--
দুরভিসন্ধিআকাশের করতালি
আর আমার এঁচোড় বন্ধুটি
যে সবেমাত্র দ'শে পা রেখেছে
তার কাছ থেকে সরসরি লাইভকাস্ট পেয়ে যাই
উল্টে যাওয়া ঝড়ে আমি একদিন দেখেছিলাম
আমার পূর্বজন্মের এইসব বিপর্যয়
কত টুনটুনি আসে যায়
কত কুমোরটুলি উঠোন মাড়াতে থাকে
তবু আমি লজিককোমা থেকে বেরুতে পারিনা আর
হাতকচলে হাওয়ার ডানা জাপটে ধরি
ডাগরডোগর ছাতাটি এখন
আমার নাকবরাবর ফসকে যায়
নিশ্চিৎ এ আমার পূর্বজন্মের বিপর্যয়
ছবি: বিধান দেব

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন