বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০

কবিতা: রিমি দে





জঙ্গলভ্রমণ       


এক


ফাটলগুলো বেড়ে যাচ্ছিল  দিনকেদিন


অথচ অজানা রাস্তাটি সেই পথ ধরেই এগোতে বাধ্য

দিনভর আলো ও  অর্থহীন অন্ধকার 

সূর্য ডুবে যাবার পর থেকেই শরীরের রাঙামাটিগুলি

ভয়ে গুটিয়ে থাকত,সম্ভাবনাময় গান থেকে গলে

গলে পড়ত অ-সুর


কয়েকবছর পর ফাটলের গায়েই গজিয়ে ওঠা

ভুল থেকে জন্ম নিল শ্যাওলামাখা বেসুরো গান


ফাটল এখন শূন্য

ফাটল এখন সংসার !!


দুই


না হয় কিছুটা জল হোক ছল হোক

ফুল থেকে নেমে যাক ফুলের বিস্তার

তাকে আমি রেখে দেব শৌখিন দপ্তরে


এমন সংহার মেলে আমি এক আসন্ন  প্রপাত


ছবি:  বিধান দেব 






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কবিতা

সম্পাদকের কথা

দ্বিতীয় বর্ষ  ।। অষ্টম সংখ্যা ।। মার্চ ২০২২   খুব অসহায় লাগছে এবার। আমাদের ডান পাশে ধস। বায়ে গিরিখাত। মাথায় বোমারু। পায়ে পায়ে হিমানীর ব...