শক্তির প্রতি
লন্ডভন্ড মেপেছি শক্তি … ;
পাথরে গোলাপ চাষের জন্য
ঠোঁট বরাবর জতুগৃহ গড়েছি ।
হেমন্তের রাতে অরন্য ভুলে
চাঁদের মাটি খাঁমচে এনেছি ।
তবু … ; বালির বাঁধের ওপর মৃত্যুঞ্জয় মন্ত্র জপ বৃথা
দু’চোখ পাতাহীন হয়ে গেছে
শুধু ম্রিয়মাণ ভালোবাসা আর লন্ডভন্ডের মাঝে …
আকস্মিক
এমন পর্ণমোচী স্বভাব কোথায় পেলে ?
অতন্দ্র নিরব !
প্রচুর নুড়ি – কাঁকর ফিরিয়েছ
উষ্ণতা দাও নি ।
ভেদবমি হয়ে মরো বলতে পারি না
গীতবিতান স্পর্শ করে বলো …
ঝুড়ি নামাবার সময় কি হয় নি ?
শুধু নিম ফুলের বাতাস ভরে রেখেছ
অনুসন্ধানে সেটুকু চায় নি …
ছবি: বিধান দেব

অসাধারণ উপলব্ধি.. মুগ্ধতা ও অফুরন্ত ভালোবাসা কবি.. ❤️
উত্তরমুছুন