সোমবার, ১২ অক্টোবর, ২০২০

কবিতা: বঙ্কিমকুমার বর্মন


 

ধানখেত


দিগন্তের আঁচল জুড়ে খেলছে পোয়াতি ধানখেত 

উড়ছে সোনালি চুল কাঁচা বাতাসের সুরে 

আমি কথা বলি মুখোমুখি বসে

সে আনমনে আওড়ে চলে পৃথিবীর দামি দামি নির্জনতা


হতবাক হয়ে তাকিয়ে দ‍্যাখে আকাশ-বাড়িটি

প্রণামের আকুল চিহ্নটি নিয়ে শরীরে

অস্থির উল্লাস ছুটে যায় শিরায় শিরায়

জানালা খুলে হাত বাড়িয়ে ধরতে চায় হাত 


একটিবার নয়নে প্রেমের গৌরব ছড়িয়ে ধানখেত 

সাদা পতাকা উড়িয়ে চষে বেড়াচ্ছে সভ‍্যতার ভূগোল ।



ছবি:  বিধান দেব 


1 টি মন্তব্য:

কবিতা

সম্পাদকের কথা

দ্বিতীয় বর্ষ  ।। অষ্টম সংখ্যা ।। মার্চ ২০২২   খুব অসহায় লাগছে এবার। আমাদের ডান পাশে ধস। বায়ে গিরিখাত। মাথায় বোমারু। পায়ে পায়ে হিমানীর ব...