অলৌকিক নির্মাণ
একটা নারী নদী হয়ে বইছে
বহতা নদী হয়ে যাচ্ছে গাছ
গাছ হাত -পা মেলে ছড়িয়ে দিচ্ছে জোৎস্না
দুর্ভিক্ষের পৃথিবী মধুক্ষরা হবে
সব অস্ত্রগুলো বাঁশি হয়ে ঝুলবে গাছের ডালে ডালে
যখন আনন্দ স্নান করতে করতে
ছুঁয়ে দেব জন্মনাড়ি আর জলছবিতে
তোমায়...শুধু তোমায়...
ছবি: বিধান দেব

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন