মাধ্যম
মাধ্যমটি সরে গেলে কী থাকে শেষে?
শুরুতেই বা কী ছিলো --
যে গল্প তুমি দিব্যি ভুলে গেছো।
একদিন নতুন একটি মাধ্যম
তোমার হাতে তুলে দিয়ে বলেবো,
আজ থেকে কোটি বছর পরে
আমরা যদি পরস্পরকে চিনতে না পারি!
তখন আমাদের মাঝখানে
একটি মাধ্যম এসে দাঁড়িয়ে বলবে,
কতো আর সরাবে
ঘুরেফিরে সেই তিনটি রঙের ব্যবহার ;
মাধ্যম পেলে তাদেরও শরীর
বদলে যাবে কণা ভাঙতে ভাঙতে।
ছবি: বিধান দেব

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন