দর্শক
ইশারা বোঝাতে পারছি না ঠিক
তুমি স্লো মোশন ধরে ধরে যেয়ো
মরে গেছি সুরের মায়ায় বন্ধু মিশিয়েছি কণ্ঠে
নিরুদ্দেশ হওয়ার আগে ছেলেধরা চিৎকার পারিনি
শ্বাসকষ্ট হতে হতে নদী অপস্রিয়মাণ
খালি গায়ের যুবতী কালো রাস্তা খুঁড়ে জল ফোটানোর সময়
পরদেশি বাবু, ছুটি কাটাচ্ছিল
আমি তখন জঙ্গল পাহাড়ে তখন আমি খিদেয় আন্ডারগ্রাউন্ডে
তুমি থরে থরে ইস্তেহার প্রস্তুত করো
একটা দৃশ্য তখনই ঝর্ণা হয় যখন নিজের ইচ্ছেয় ঝাঁপ দেবে তোমার পাঁজরে কাঁঠালিচাঁপাফুল
এইসব বলো কিন্তু
নাহলে ঘাড় মটকে তোমাকেও বাঁচিয়ে রাখবো দর্শকে দর্শকে
ছবি: বিধান দেব

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন