সোমবার, ১২ অক্টোবর, ২০২০

কবিতা: নীলাদ্রি দেব


 

আলো 


এক

সজনের ডালে লেগে আছে শেষ বিকেলের রোদ
অথচ রোদের পাশে না মেলানো শব্দছক
আমি তুমি সে... 
                 ক্রমবিন্যাস এমনটা নাও হতে পারত 
মৃত কোন কাঠে প্রায় হলদেটে ছত্রাক 
                         রং হারাতে হারাতে অপ্রাসঙ্গিক
এরপরও দৃশ্য থেকে দৃশ্যে কঠিন নজরদারি 
যদিও 
আলো ফুরিয়ে গেলেও ফুরিয়ে যায় না আলো

দুই

উঠোন কাটতে কাটতে ছোট হয়ে এসেছে বৃত্ত
শিলনোড়ায় রুই মাছের সাঁতার আঁকছেন কেউ 
নিজের মুখোমুখি দাঁড়ালে 
                               সত্যিই কতটা তুচ্ছ মনে হয়!
এত অহংকারের সিঁড়ি 
                  ধাপে ধাপে নেমে গেছে পুকুরের ধারে
তবু স্থির, এত স্থির! 
কার্পেট তুলে নিলে হারিয়ে যাচ্ছে পথ 
শেষ রোদও হারিয়ে যাচ্ছে মেঘের কার্নিশ থেকে



ছবি:  বিধান দেব 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কবিতা

সম্পাদকের কথা

দ্বিতীয় বর্ষ  ।। অষ্টম সংখ্যা ।। মার্চ ২০২২   খুব অসহায় লাগছে এবার। আমাদের ডান পাশে ধস। বায়ে গিরিখাত। মাথায় বোমারু। পায়ে পায়ে হিমানীর ব...