ঋণ
আলো তোর কাছে ঋণী
পৃথিবী অপেক্ষমাণ
বিছিয়ে দে চোখ
কলম দেখুক এসে বুড়ো দানি থেকে
শিখে নিক চেয়ে থাকা-
পৃথিবীর সেরে নেওয়া সকালের স্নান
পাটাতন
জন্মসূত্রে তুই ছিলি ধ্বনিত ক্রন্দন
জন্মলগ্নে ছিলি তুই দু-চোখের জল
জলে লেখা ছিল তোর পিতার হৃদয়
লাল ঠোঁটে পেয়েছিলি সমুদ্রের মন,
তোর মাতৃপরিচয়
দিগন্ত লিখবি চল্ এবারে নাবিক
উঠবে প্রবল ঝড়, নৌকো ডুবে যাবে
ডুববি ভাসবি খুব ডুববি ভাসবি
সাঁতারু রবিনসন পেয়ে যাবি পাটাতন,
ছোটো দ্বীপ, ছোটো তাঁবু ; লিখবি সংসার,
সমুদ্রের মন, জল, ধ্বনিত ক্রন্দন
পাটাতন, পূর্বসূরি, উত্তরাধিকার
ছবি: বিধান দেব

অপূর্ব।
উত্তরমুছুননতুন বাঁক নিচ্ছে উজ্জ্বল'ভাই !
শুভেচ্ছা গো ।
অপূর্ব।
উত্তরমুছুননূতন বাঁক নিচ্ছে --উজ্জ্বল'ভাই।
শুভেচ্ছা গো।
অপূর্ব।
উত্তরমুছুননতুন বাঁক নিচ্ছে উজ্জ্বল'ভাই !
শুভেচ্ছা গো ।
অনেক ধন্যবাদ দাদা। শ্রদ্ধ।।
মুছুন