কচ্ছপ
প্রতিদিন জুটে যায় কিছু কিছু পরাজয় -
হীনমন্য ঝুপড়িতে যারা বিষণ্ণতার সাথে সহবাস করে।কিন্তু, যেন কাঁথা মুড়ি দেওয়া শেষ রাতের ঘন ঘুম চুরমার হয় বাইরে থেকে ভেসে আসা কোন বিজয়োল্লাসে।
আমি দরজা খুলি নিয়মমাফিক, আলো আসে ; ওরা তবু ফুরফুরে মেজাজে একটু বেড়িয়ে আসতে পারে না।অবিমৃশ্য ওরা ফালতু ভারী করে রাখে আমার অন্দরমহল
অথচ, গোপন পশুদের গণপ্রহারে-
আরো একজন পরাজিতের ক্ষীন হয়ে আসা স্বর আর শ্বাসে ওরা যেন নিজস্ব তহবিল মোটা হতে দেখে। আমি দেখতে পাই,
ওরা কাছিমের মতো গলা বের করে
আকাশে তাকায়, রোদ আর আলো মাখে আকর্ণ হাসিতে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন