মনোরম চর্যার জীবন
আটকে আছে পাথর-বুকে সমূহ বিপর্যয়
অনেক অনেক দুঃস্বপ্নের ভাঙাচোরা রাত ---
ঈশ্বরের হার্ড ডিস্কে এসব কি থেকেই যাবে
আর নেপথ্যে অদৃশ্য কেউ পুনরায় আপডেটে ...
একটি নির্জন পাহাড়ি নীরোগ নদী ডাকছি
ঝরনা চাইছি --- নুড়ি পাথর বালি স্পর্শে জল
সহজ সরল, এক মনোরম চর্যার জীবন
স্বচ্ছ ও সত্যির স্রোতে অদ্ভুত আলোর স্ফুরণ।
এ ছাড়া তেমন কিছু জঞ্জাল-স্তূপ চাইছি না ---
কবিতার নৈঃশব্দ্যে কোলাহল নিপাত যাক
একটু সম্মোহিত হই সমাগত হেমন্ত-সন্ধ্যায়...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন