বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০

কবিতা: উজ্জ্বল ঘোষ

 






ঋণ   

আলো তোর কাছে ঋণী 
পৃথিবী অপেক্ষমাণ
বিছিয়ে দে চোখ
কলম দেখুক এসে বুড়ো দানি থেকে
শিখে নিক চেয়ে থাকা-
পৃথিবীর সেরে নেওয়া সকালের স্নান



পাটাতন

জন্মসূত্রে তুই ছিলি ধ্বনিত ক্রন্দন
জন্মলগ্নে ছিলি তুই দু-চোখের জল
জলে লেখা ছিল তোর পিতার হৃদয় 
লাল ঠোঁটে পেয়েছিলি সমুদ্রের মন, 
            তোর মাতৃপরিচয়

দিগন্ত লিখবি চল্ এবারে নাবিক
উঠবে প্রবল ঝড়, নৌকো ডুবে যাবে
ডুববি ভাসবি খুব ডুববি ভাসবি
সাঁতারু রবিনসন পেয়ে যাবি পাটাতন,
ছোটো দ্বীপ, ছোটো তাঁবু ; লিখবি সংসার,
সমুদ্রের মন, জল, ধ্বনিত ক্রন্দন  

পাটাতন, পূর্বসূরি, উত্তরাধিকার 



ছবি: বিধান দেব 



৪টি মন্তব্য:

  1. অপূর্ব।
    নতুন বাঁক নিচ্ছে উজ্জ্বল'ভাই !
    শুভেচ্ছা গো ।

    উত্তরমুছুন
  2. অপূর্ব।
    নূতন বাঁক নিচ্ছে --উজ্জ্বল'ভাই।
    শুভেচ্ছা গো।

    উত্তরমুছুন
  3. অপূর্ব।
    নতুন বাঁক নিচ্ছে উজ্জ্বল'ভাই !
    শুভেচ্ছা গো ।

    উত্তরমুছুন

কবিতা

সম্পাদকের কথা

দ্বিতীয় বর্ষ  ।। অষ্টম সংখ্যা ।। মার্চ ২০২২   খুব অসহায় লাগছে এবার। আমাদের ডান পাশে ধস। বায়ে গিরিখাত। মাথায় বোমারু। পায়ে পায়ে হিমানীর ব...