বারুদে লেগেছে বিষ
টেবিলে রেখেছে কে নিষিদ্ধ বোতল
পাংশুটে চাঁদ উঁকি দিয়ে গেছে বিছানায়,
আমি জানি না গান্ডিব থেকে কে ছুঁড়েছে তীর ঘন অন্ধকারে।
পাঞ্জাবীর পকেটে বারুদে লেগেছে বিষ
একা বনবাসে আমি কেন যাবো,
আমি তো চাইনি কোন সন্ন্যাসী তাবিজ।
বৃথা তুমি ঘরে তোল বোতল পুরোহিত
যার হাতে রাখা আছে নিষিদ্ধ বীজ।
কুরুক্ষেত্র মানেনি শাসন, মাতালের দল সৈনিকের বেশে বিক্রি করে গেছে শুধু কবজ আসন।
টেবিলে রেখেছে কে নিষিদ্ধ বোতল
একা বনবাসে আমি কেন যাবো?
ছবি: বিধান দেব

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন