সোমবার, ১২ অক্টোবর, ২০২০

কবিতা: অনিমেষ মণ্ডল


 

       অনুভব
         
       প্রতিটি দিনই এক একটা
       নতুন অনুভূতির জন্ম দেয়
   যেমন কোনো কোনো দিন মনে হয়
   আজ একটা নতুন তারা দেখলাম
   আবার কোনো কোনো দিন মনে হয়
   খুব পরিচিত একটা তারাকে
            আজ আর দেখতে পাচ্ছি না
     তবে কি সে ঠিকানা বদলে ফেলেছে ! 

     এমনই এলোমেলো সব আসে
     বারান্দায় দাঁড়ালে চোখ ভিজে যায়
     শেষ পর্যন্ত গভীরে পৌঁছাতে পারি না
      শুধু জানি একবিন্দু জোনাকিকে
                            অনুভব করতে গেলে
           খুব পবিত্র একটা অন্ধকারে
                  একেবারে নিঝুম হয়ে দাঁড়াতে হয়... 


        




            
       


ছবি: বিধান দেব 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কবিতা

সম্পাদকের কথা

দ্বিতীয় বর্ষ  ।। অষ্টম সংখ্যা ।। মার্চ ২০২২   খুব অসহায় লাগছে এবার। আমাদের ডান পাশে ধস। বায়ে গিরিখাত। মাথায় বোমারু। পায়ে পায়ে হিমানীর ব...