কলকাতা ৭১
সামান্য স্খলিত গলায় অজিতেশ বললেন " একটা নতুন জন্ম দেখতে পাচ্ছি । একটা নতুন ভারতবর্ষ ... " আর অন্ধকার ছিঁড়ে শোনা গেলো একটা সদ্য জন্মানো শিশুর কান্না । ক্যামেরা প্যান করলে দেখা যায় কী তুমুল খিদে অভিযোজন করেছে শিশুটি জন্মমুহূর্তেই । সঙ্গে সঙ্গে সময় অদ্ভুত জাদুকরের মতো জাগলিং শুরু করলো কয়েকটা শব্দ নিয়ে ... আশা ... খিদে ... নীতি ... আর ময়দানের অনেকটা ভিতরে তলপেটে গুলি নিয়ে লুটিয়ে পড়ে তাড়া খাওয়া যুবকটি ...
দ্যাখো দ্যাখো সুপর্ণা , এইখানে মিডশট কী অপূর্ব অ্যাঙ্গেলে ধরেছেন মৃণাল ... এবারে শীতটা দারুণ এসেছে , তাই না ! ভাস্কর এতদিন জিজ্ঞাসা করে এসেছেন তোমাকেই তোমাকেই , শীতকাল কবে আসবে সুপর্ণা ... এই শীতে জমে গেলো কলকাতা একাত্তর ...
ছবি: বিধান দেব

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন