সোমবার, ১২ অক্টোবর, ২০২০

কবিতা: তাপসকিরণ রায়



বাসনা

 

বাসনা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে--

টুকরোগুলি সাজিয়ে নিয়ে

একটা লাল আলোয় চুমুক কাটি তোমার দেহ

তোমার ডেমি দেখো এখন অবিকল হেঁটে চলে।

একটি চিলেকোঠার নির্জনতা আঁকি

তোমার আলিঙ্গন ছাপ ধরে রাখি,

দুর্দান্ত শেষের পাতার অবশেষ ছিঁড়ে আসে

একান্ত অবসাদ।  

 

ইতিবৃত্ত

 

আহ্লাদে আটখানা মেয়েটার স্বপ্ন  সারল্য দেখি,

সবকিছুই হারিয়ে যায় অন্ধকার

দেহের ময়াল জেগে ওঠে--

তারপর বিসর্জনের চেহারা সাজে কান্নার গর্জন তেল,

তোমার ছায়া দিয়ে রাত নামে

ছায়া চাইআড়াল চাইসুখের ইতিবৃত্ত--

আত্মজ খুয়িয়ে যদি আর একটু নেশায় আঙ্গুল ডুবাই,

তবু বলতে পারো পিছল শ্যাওলা ছিলসাবানের ঝাঁকে পিছল পা ছিল।




ছবি: বিধান দেব 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কবিতা

সম্পাদকের কথা

দ্বিতীয় বর্ষ  ।। অষ্টম সংখ্যা ।। মার্চ ২০২২   খুব অসহায় লাগছে এবার। আমাদের ডান পাশে ধস। বায়ে গিরিখাত। মাথায় বোমারু। পায়ে পায়ে হিমানীর ব...