রেললাইনের বিছানায়
চারদিকে মৃত্যু, ব্যূহের বদ্ধ প্রাচীর
ধ্বংস পাহারা বসিয়ে রেখেছে দশ দিক
তাতে কী, তাদের তো পথ জানবার কথা নয়
শরীরের ওজনের চেয়ে খানিকটা বেশি পাথর হলেও
সেই তো শরীরটাই টেনে নিয়ে গিয়ে রুটি ধরায়
একেবারে সাদামাঠা রুটিতে যা থাকে, তাই জোর
তাতেই সমস্ত চাকার এতো দৌড়,এতো লাভ লোকসান,
ভঙ্গুর, গলিত ইগলুর গহ্বরে ফিরবার নেশাটুকু
মানোনা,তাই তো হাঁটছিলাম,পথ নেই তাই রেল লাইন ধরে
যতদূর চোখ, তার চেয়ে অনেক বেশিদূর দেখা যাচ্ছিল
গোলাকার রুটি আর গুহার গোল গহ্বর এই দুটিই তীব্র
দূরত্ব বলতে শুধু বাঁচা, মরেছি- মরছি - মরবই তো
দীর্ঘদিন এই সব কথা লেখা তো ছিলই, এ সবই তো
ফাঁকা রেললাইনের বিছানায় দু'দণ্ড শরীর রেখে দেখা
চাকা গুলো কিচ্ছু চিনে রাখে না,সেটাই দস্তুর,তারও দৌড়
আসন্ন সময়ের কিছু ক্ষতি হলো--- কিছু শ্রম গেল কমে
তবে কিছু রুটির বায়নাও গেছে কমে,কিছু ঘাটতি
কত কত ভাবে বুকে হেঁটে বাঁচা যায় অথবা
কত অজানা পথে নিশ্চুপ মরা যায়,আমরা সেই ছন্নছাড়া
এতো বড় কাটাকুটি খেলা জমিয়ে রেখছে যে আনন্দমেলা
এই দ্যাখো শক্ত হাত,রোগা পেট--- মৃত্যু ছাড়া এ খেলা বৃথা ।

ছবি: বিধান দেব

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন