খিদে
খিদে নিরীহ গানের দেশ
ঢেউয়ে ঢেউয়ে দিগন্ত পেরোয়
আচ্ছন্ন গহন চোখে উদাস পথিক
সমুদ্রে আকাশে হাঁটে
জমি খুঁজে বানায় বসত
সেখানেই চাষবাস
অপ্রতিম ফলিয়ে ফসল
কন্দরে গুহায় রেখে চিত্রিত সৌরভ
বের হয় প্রবজ্যায় পুনঃ
বিরতি জানেনা গতি
খিদে তো মায়ের জাত
পথের সূচনা
প্রান্তরেখা থাকেনা কখনো
অভিধান অবয়বে তার
ছবি: বিধান দেব

অপূর্ব কবিতা এবং ছবি!
উত্তরমুছুন