বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১

সম্পাদকের কথা


দ্বিতীয় বর্ষ  ।। পঞ্চম সংখ্যা ।। ডিসেম্বর ২০২১


 ক্রমশ বিচ্ছিন্ন হওয়ার ডাক। ইতিমধ্যেই মানসিকভাবে মানুষ মানুষের থেকে অনেক দূরে সরে গেছে। আর এই সাম্প্রতিক অতিমারী মাঝে মধ্যেই আমাদের চমকাচ্ছে। সামাজিক মেলামেশা বন্ধ করো। শারীরিক দূরত্ব বজায় রাখো। সব বন্ধ হয়ে গেলেও ক্ষুধা আর মননচর্চা সক্রিয় থাকে। আমরাও আমাদের মাধ্যম পরিবর্তন করেছি মাত্র। জীবনের ব্যাপ্তি যেমন সামাজিক বিস্তৃতির মধ্যে হতে পারে। তেমনই হতে পারে ঘরের নিভৃতিতেও। তাই সই। কিন্তু যূথচারিতার নামে আমাদের পাগলামি থামছে কোথায়? মনে পড়ে শৈশব কৈশোরের স্মৃতি। অর্থহীন, বন্ধনহীন সেইসব দিন। সাহিত্যের বেলাভূমি তার স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছে। নতুন বছরে তা আরও রঙিন, আরও মননসিদ্ধ হয়ে উঠবে বলেই বিশ্বাস। সাহিত্য যদি শেষ পর্যন্ত কোনও প্রোডাক্ট হয় তাহলে তার বিজ্ঞাপন জরুরী। তবে একজন সংবেদী মানুষ হিসেবে সাহিত্যের প্রকাশ সংবাদটুকু জানানো ছাড়া তার বেশি যাচাযাচিকে হিপোক্রেসি বলেই মনে করি। সুতরাং লাইক, কমেন্ট নৈব চ নৈব চ। সারা বছর বহু কবি, সাহিত্যিক, বন্ধু আমাদের পাশে থেকেছেন। সহযোগিতা করেছেন। আজ বর্ষশেষে তাদের মুখগুলি মনে পড়ছে। যারা শুধু পেতেই চেয়েছেন সারা বছর তাদের মুখও মনে পড়ছে। অবশ্য দেওয়ার মতো আমার কিছুই নেই। নতুন বছরে আপনারা ভালো থাকুন, নিজ নিজ জীবনে সফল হন এই কামনা করি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কবিতা

সম্পাদকের কথা

দ্বিতীয় বর্ষ  ।। অষ্টম সংখ্যা ।। মার্চ ২০২২   খুব অসহায় লাগছে এবার। আমাদের ডান পাশে ধস। বায়ে গিরিখাত। মাথায় বোমারু। পায়ে পায়ে হিমানীর ব...