প্রেম
আমি তো জানোই, বড্ড জেদী,
আরেকটু তো চুপনিবাসী...
তুমিই তো বলো,
নীরবে, ভালোবাসা যায় না কি?
অথচ তুমি চঞ্চলতা -র
বাঁধ ভেঙেছো বারংবার...
ভালোবাসা খুঁজতে গিয়ে,
হারাও আমায় শতবার!
আমি তো জানোই, চুপ থাকি প্রায়...
তোমার চোখের অন্তরায়,
তবু তো সেই আমার আমায়,
খুঁজেছো তুমি শত তোমায়!
সেদিন যখন জ্বরের ঘোরে,
বলেছি তোমায় ,ভালোবাসি...
সেদিন তুমি রাতের ঘোরে,
বলেছো আমায় - 'পাশে আছি!'
আজ কি তবে সকাল বলে,
সাজো তুমি বন্ধু বেশে,
আবার যখন রাত্রি হবে,
আসবে প্রেমের হাসি হেসে!
আমি তো ধরা দেবো না তোমায়,
তুমি যে বড় মিথ্যেবাদী...
আজ আমাকে আপন ভেবে,
কাল করবে ফাঁকিবাজি!
এই সুরেতে পাবেনা তুমি,
প্রানমেলানো সুখের হাসি,
এই সুর যে বেদনা প্রাপ্ত,
আমি তো তোমায় ভালোবাসি!
কৃষ্ণচূড়া
সেদিনের ওই কৃষ্ণচূড়া...
রঙের মেলায় করতো শাসন,
রাই -কিশোরীর প্রেমিক টি কে!
ওদের ছিল ভীষন রকম,
দুষ্টু মিষ্টি প্রেমের কথা...
কিশোরী তো লজ্জা পেয়ে,
নামিয়ে ফেলতো চোখের পাতা...
আঙুলে আঙুল একটু ঠেকা,
হাতের পরে হাতটি রাখা...
মুখের পানে অল্প চাওয়া,
বদলে দিত আকাশ টা কে!
আকাশ সেদিন বড্ড নীচে,
মেঘ জমেছে ভীষন তেজে...
কোথাও ধূসর, কোথাও কালো,
কোথাও বা রঙিন সেজে...
সেদিন ওরা ভীষন কাছে,
কিশোরী মনে সাহস জাগে...
কিশোর তখন মনের সুখে,
কিশোরী মুখে আদর মাখে...
সেদিন হল ভীষন বৃষ্টি,
দুইজনাতে এল ফিরে,
ওদের বাড়ি কৃষ্ণচূড়া -য়!
ভিজলো দুজন দীপ্ত চোখে,
প্রেমপরীদের পাহারাতে...
আকাশ তখন ঝলমলালো!
হঠাৎ তখন প্রবল বেগে,
আসলো ছুটে বজ্র গুলো...
ঝলসে গেল কৃষ্ণচূড়া...
একটি হলুদ, আরেকটি লাল,
ফুলদুটি ও ঝড়ে গেল!
ছবি : বিধান দেব
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন