ভাসান
বেশ বড় একটা পুকুর। বেঘাটে হেলে থাকে পুরোনো খড়ের প্রতিমা। স্নানে এলে কেউই আর খেয়াল করেনা সেটিকে। মাঝে মাঝে পানকৌড়িরা খড়ের হাতে বা কাঁধে বসে একটু ফুরসৎ নেয়। পরস্পরের পিঠে সাবান ঘসে দেওয়া মেয়েদের ঘাট থেকে গল্পসল্প খুব মন্থর হয়ে প্রতিমার কাছাকাছি পৌছায়।
মুষলধারে বৃষ্টি পড়ছে ক'দিন। বৃষ্টির ফোঁটা ও জলের ফেনায় জলজরা মেতেছে খেলায়। পাড়ের মাটি কাদা মাখামাখি করে, জলেই নামছে আবার। এই অবসরে খড়ের প্রতিমাটি গলাজলে নিজেকে ভাসান দিয়েছে। তার মুণ্ডহীন ঘাড়ের কাঠামোটি শুধু জেগে আছে জলের ওপর। শিরদাঁড়ার গল্প এবার শুরু হবে বলে...
ছবি: বিধান দেব

আমি পড়েছি সোমেন ।
উত্তরমুছুনশুভেচ্ছা রইল
উত্তরমুছুনখুব ভালো লেখা, সোমেন
উত্তরমুছুনভালো লাগল।
উত্তরমুছুনখুব ভালো লাগল দাদা
উত্তরমুছুন