মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১

কবিতা : নাদিরা


 



মশাল


আমি ছাইপাশ মেখে পৃথিবীর আলোয় আসতে পারিনা 
তরুনী গাছের মতো পেটে বুকে দগদগে ব্যথা, 
বাঁ হাত ও চুল জুড়ে অবশ পাখনার কাকেদের ঘুম
আরেকবার জাগাও অন্তত ; এই দেশ- হিমশীতল চৌকাঠ 
সীমানা ও চোখ বাঁধা নারীর নাক ও ত্বকের পাশাপাশি জাগুক । 
আমি জাদুকর হতে পারলে বর্তমানের আফগানিস্তানে বৃষ্টি হতো , 
প্লেনের চাকায় ঝুলে থাকা মানুষের জন্য সাজানো হতো নরম পলাশ। 

আমি শব্দ খুঁজে পাইনা... চিৎকার আকুতি আর্তনাদে চৌচির হয় জামার বোতাম 
আমি অদ্ভুত স্বপ্নে ভাতের পাশে অসুখের আসবাব দেখি! 
জোর করে ভালোবাসার গন্ডি বদলাই ; চিরন্তন সুখ বলে আর কিছু নেই.... 
আমি এইমাত্র প্রার্থনা করেছি ভোররাতে " সন্ত্রাসী শাসকদল পিতার মতো মায়াবী হলে 
কোনো একদিন সকালে মরুদেশের পিয়ালনারীরা খোলা চোখে সূর্য দেখবে " । 

আমি চাঁদ বুনি... যে শিশু ও প্রেমিকাটি পথ হারিয়ে কাঁদছে আমার নাভীতে ... 
তীব্র রক্তের গন্ধে মরে না গেলে তারা হয়তো মশাল হাতে ফিরবে... 
মশাল আমার প্রতীক চিহ্ন।। 
মশাল একটি পাঁচ তারার  ধনুক।


ছবি : বিধান দেব 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কবিতা

সম্পাদকের কথা

দ্বিতীয় বর্ষ  ।। অষ্টম সংখ্যা ।। মার্চ ২০২২   খুব অসহায় লাগছে এবার। আমাদের ডান পাশে ধস। বায়ে গিরিখাত। মাথায় বোমারু। পায়ে পায়ে হিমানীর ব...