মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১

কবিতা : জয় দাস


 


পুজো ও ছেলেবেলা


প্রতিবার শরতে
পাঁচিল টপকে যাই আমি ছেলেবেলায়
মুহূর্ত শিউলি কুড়োতে...

'কত যে সাগর নদী' 'সাগরিকায়' ভেসে আসে
আগমনী ভোরের আজানের মত...
ঝড়ো হাওয়ায় উড়তে থাকে কাশফুল
ক‍্যাপের র‍্যাপ শেষ হলে মনখারাপ...
বন্ধুরা শালুকের মত ভেসে থাকে স্মৃতিপুকুরে
মহামায়া মহালয়ায় চোখফুটলে দেখবেন
পদ্ম হারিয়ে গেলেও
ছেলেবেলা কখনও হারায় না, কারও...


ছবি : বিধান দেব 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কবিতা

সম্পাদকের কথা

দ্বিতীয় বর্ষ  ।। অষ্টম সংখ্যা ।। মার্চ ২০২২   খুব অসহায় লাগছে এবার। আমাদের ডান পাশে ধস। বায়ে গিরিখাত। মাথায় বোমারু। পায়ে পায়ে হিমানীর ব...