বুধবার, ২৮ এপ্রিল, ২০২১

কবিতা : রাহুল প্রামাণিক


প্রবহমানতা

               

মেলার খেলা কোরাস করছে

ধূলিহীন মাটি আঁশটে গন্ধ ।

ম্রিয়মাণ রক্তকাঞ্চনের পাশ থেকে  

বসন্ত ফিরে যাচ্ছে –

চিৎকার বাড়ছে , হুল্লোড় জমছে

হাড়িকাঠের দিকে তাকিয়ে রক্তজবা হাসছে…


জীবন্তিকা

               

বিজোড় আঙুলের মধ্যে ভাষা নেই , 

যেটুকু স্তরিভূত প্রস্তর শব্দ রয়েছে -

তা  শিথিল হতে হতে 

আলগোছে নহবতখানা হয়ে যায় ;

খড়ি ওঠা সম্পর্কের পাশ থেকে 

আগাছা সরিয়ে জীবকের ন্যায় 

জীবন্তিকা মঞ্চস্থ হয়...


খেদ

       

সম্পূর্ণ ছাপোষা  - 

করোনায় ভীতসন্ত্রস্ত ,  

 মাস্কের আড়ালে  থাকে 

তবু সবটা মুখোশের মতো লাগে ।


ধরণিকীলক নয় , পরগাছা হতে চায়  

রুমালে সুগন্ধী রেখে আত্মগোপনে 

রক্তবীজের মতো বর্ধিষ্ণু যাপন করে…



ছবি: বিধান দেব 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কবিতা

সম্পাদকের কথা

দ্বিতীয় বর্ষ  ।। অষ্টম সংখ্যা ।। মার্চ ২০২২   খুব অসহায় লাগছে এবার। আমাদের ডান পাশে ধস। বায়ে গিরিখাত। মাথায় বোমারু। পায়ে পায়ে হিমানীর ব...