রবিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২২

কবিতা ।। তাজিমুর রহমান


 ফেব্রুয়ারির কবিতা

১.

পরজন্ম থাকে এই বিশ্বাস নিয়ে হেঁটে যাওয়া দিন। কবর শব্দের মাধুরী দীক্ষিত করে জরা ও শিল্প

নতুন জন্মের আগেই পার হয়ে যেতে হয় দক্ষিণকোণ

২.

মধ্যমা ঘিরে রেখেছে পাহাড়পুরের নিবিড় আলেয়া হাতের ভেতর মাকড়সার প্রবল প্রলোভন

বাতিঘরে কে যেন শুয়ে রয়েছে তন্দ্রাহীন !

৩.

কুঠার শানিয়ে রাখো দয়াময়,পৃষ্ঠা জুড়ে লেখো আয়ু মুদ্রিত জোছনাও নিরাময়হীন

তবে কি পাষাণপাথর বর্ণপরিচয়ের ডায়রী চিনে নিল!


ছবি : বিধান দেব 

তাজিমুর রহমান।জন্ম-২৫ ডিসেম্বর,১৯৭০ -এ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার রেডক্রস হাসপাতালে। বাল্যকাল কেটেছে  ‘বাংলা’ নামে গ্রামে। দশক হিসেবে নব্বইয়ের কবি । দীর্ঘদিন 'নৌবত' নামে একটি পত্রিকা সম্পাদনা করে চলেছেন। লিখেছেন দেশ -বিদেশের উল্লেখযোগ্য বহু পত্র-পত্রিকায়। গ্রিক ভাষায় অনুবাদ হয়েছে তাঁর কবিতা।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন