রবিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২২

কবিতা ।। অনির্বাণ দাশ


জন্মদিনের ডায়েরি 


সেদিন 

প্রথম জন্মদিনে বোধহয় 

বাবা আমায় সন্ধ্যেবেলা কোলে নিয়ে আকাশের তারা কুড়িয়ে আনছিলেন


সাতটি দিনের শেষে

নিজেই তারাদের দেশে গেলেন চলে


সেদিন

একুশের জন্মদিনের ভোরে

তার ঠোঁট মিশে গেল ঠোঁটে 


বলে গেল শরীরই শ্রেষ্ঠ উপহার

আর ফিরে এলো না কখনও 


সেদিন 

অফিস থেকে ফিরেছি

বউ বল্লে ওঘরে ঢুকোনা

সেই ঘরে 

রাত্তিরে কেক কাটা হলো

বেলুন ফেটে ছড়ালো চকোলেট 

হাতে দিলে কবিতার বই


দুপুরে সব কাজ সেরে 

অ্যাকলা সাইকেলে বাজারে গেছিল


মধ্যরাতে পদ্যখাতায় এসব লিখি চুপিচুপি 

কেননা মরণের পানে এককদম বাড়ালাম পা


ছবি : বিধান দেব 

জন্ম ১৯৭৬। 

দু'দশক যাবৎ বাংলা ভাষা-সাহিত্যের শিক্ষকতা। কবিতাবির্ভাব শূন্য দশকে। বহু কবিতা 'শুধু বিঘে দুই', 'ক্লেদজ কুসুম', 'একদিন'-এর 'নব পত্রিকা' সহ বহু পত্র-পত্রিকায়, 'বাক্'-সহ অন্যান্য ব্লগজিনে, স্বকৃত স্বহস্তাক্ষরে কবিতার প্যামফ্লেট প্রকাশিত। কিছু আঞ্চলিক কবিতা-সংগঠন থেকে পুরষ্কার লাভ।   সম্পাদনা - 'আবৃত্তিলোক','চেতনা'।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন