আহ্লাদী
১
তোমাকে ঠিক আগের মতো দেখিনা আহ্লাদী
রঙহীন মানুষ গুলো সব ভবিতব্য হয়ে গেছে
আমরা ট্রেনে করে পুলিশ বাড়ি ফিরছিলাম
তুমি ক্রমশ আকাশে মিলিয়ে যাচ্ছ সেলফোনে পরবর্তী মেঘের মতন
২
গন্ধের জন্য এক ঐতিহাসিক পেশা প্রয়োজন। রাস্তা দিয়ে ঠিক যেমন একের পর এক দীগন্ত বাতাস দিয়ে যায়।আমরা শুধু সুর পাল বা গদ্যের রূপ নিচ্ছি। নিচ্ছি বানানটা ভুল হবে, চোখ ফেলে রাখছি, আর চোখের উপর দিয়ে পায়ের ছাপ পড়তে থাকছে। সঙ্গিহীন
৩
আহ্লাদি তোমায় এক কিমি খুঁড়লে ভবিষ্যৎ দেখতে পাই । বাস্তব
তোমার তারপর আরও এক গেলে শুধুই অন্ধকার । জিয়নকাঠি
এমনি একেরপর একে কিমি পেরিয়ে পশ্চিমবঙ্গ আসে । জানি তারপর সমস্তটাই স্বর্গ
কেননা সামনে আর খুঁড়তে পারি না আমি
৪
আরেকবার নিজেকে নষ্ট করি
অন্ধকারে শুইয়ে দিই সময়
কেউ যেন ভরে
থার্ড প্রকৃতি
১
প্রাপ্তবয়স্ক হয়ে উঠছে মস্তিষ্কের সুতোরা
আঠা যাবতীয় ভাসমান বস্তুকেউ মলিন করে ফেলে
শারীরিক আকৃতি মানে ভালোবাসার বর্ণনা
তবু এতো দীর্ঘ বোঝানোর সাথে সাথে
অনির্দিষ্টকালীন শুয়ে থাকার কালো গুলি
একদিন লাল হয়ে ফুটে উঠবে মায়ের মতো
২
রঙিন শব্দের কথা বলো বন্ধু
বলো রাস্তা পাল্টে ফেলার কথা
মিথ্যের পেট আমাদের, অহেতুক অভিশাপ
মিছিল যদি হতে হয় লাশের হোক তবে
ধরর্ণার মঞ্চ থেকে তাদের ছুড়ে মারব
ফুসফুস চেপে ধরে রক্তের জবাব চাই বন্ধু
চাই শ্বাস নেবার অধিকার
বল বন্ধু বলো একেকটা প্রাচীর ভেঙে ফেলার কথা
জবাব দাও অর্থহীন দেশ বেঁচে নেওয়ার।
৩
নিথর শরীরটাকে একটা অস্ত্র বানিয়ে ফেলেছি। শান দিতে দিতে মনটুকু কবে পাথর হয়ে গেছে তার ঠাহর পায়নি অনেকদিন। মেঘ, তুমি জলীয় বাষ্প গুলি জমিয়ে রাখতে রাখতে আমাকে বজ্র করে তুলেছ।এখন
৪
সময় ফিরিয়ে দিলে নিশ্চিহ্ন যাযাবর হয়ে যাই
যুবতী বাতাস খাড়া হয় অলৌকিক ঢঙে
আমার নিশ্চিত জবাবে স্পষ্ট পৌরষিক শিরদাঁড়া
নদী বহমান, আর রাজনৈতিক বেরিকেট গুলি বন্ধ
আমরা পরে কখনো লিঙ্গ নিয়ে কথা বলবো না
৫
ঠিক কী চাইছেন বলুন, আপাতত একটা মুন্ডু?
গন্ধটা বেশ ছড়াচ্ছে আকাশময়। জলের নাম যখন নোনতা, কানের অঙ্ক গুলি ঠিক যতটা ফ্যাকাশে, তখন ভাবনারা ঘিলু থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। আপনি কাকে হতাশ বলবেন? কার কার বুকে চাপিয়ে রাখবেন সংস্কৃতির গীতা? আমার প্রেমটা টিকে গেলে আপনি বেচে যাবেন ঈশ্বর। আমার পেটটা ভরে গেলে পুনরায় ঘুমের ওষুধ লাগবে আপনার। চিন্তা করুন।
পথে পথে মোড়ক বেচে থাকলে মৃত্যুও বেচে থাকে। সত্যি
ছবি : বিধান দেব
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন