সোমবার, ১২ অক্টোবর, ২০২০

কবিতা: শান্তনু ভট্টাচার্য




অলৌকিক নির্মাণ 

                        


একটা নারী নদী হয়ে বইছে

বহতা  নদী  হয়ে যাচ্ছে গাছ

গাছ হাত -পা মেলে ছড়িয়ে দিচ্ছে জোৎস্না

দুর্ভিক্ষের পৃথিবী মধুক্ষরা হবে
সব অস্ত্রগুলো বাঁশি হয়ে ঝুলবে গাছের ডালে ডালে 

যখন আনন্দ স্নান করতে করতে
ছুঁয়ে দেব জন্মনাড়ি আর জলছবিতে  
তোমায়...শুধু  তোমায়...





ছবি: বিধান দেব 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন