সোমবার, ১২ অক্টোবর, ২০২০

কবিতা: রাহুল প্রামাণিক

 


কাঁচ পোকাও লড়ে 

                        


ঝরে পড়া  ক্ষুদ্র আকাশের সীমানা পেরিয়ে 

নীলাভ জীবনে কিছু আসে না 

ভ্যাপসা স্বপ্নের পাশে আঁকা জলছবি 

শাপলা ফুলের ঘ্রাণ নিতে গিয়ে জলপোকা কামড় দেয় 

তা স্বত্তেও আজানের নরম স্নেহ জড়িয়ে নেয় 

মাঝে মাঝে আবার আসে জীবনের বাতাস 


মকরন্দ ভাষা নিমেষে ঘনিভূত হয় 

কাঁচ পোকার মতো লড়াই যুদ্ধে আসে 

আমি বকুল ফুল চুরি করি না 

সোহাগের জন্য বড়ই কাঙাল 


ভেসে আসে কাঁচ পোকা আর 

অন্ধকূপের ছবি ; যা তোমাকে গোপন করে নি …



ছবি: বিধান দেব 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন