আলো
একদিন খুঁজে নেব তোমায়
পুরোনো মন্দিরে কিংবা রথের মেলায়
দূর থেকে ছূঁড়ে দিও বদান্যতা
আমি ভিড়ের ভিতরে ভিড় হয়ে থাকব
দ্যাখো যদি চেনা যায় ! বুকের আগুন---
মাইল মাইল স্বপ্ন ছিড়েঁ । এখনও...
বলছি এসো---
ছুঁড়ে দাও তোমার বদান্যতা
পরাভূত ও মায়াময়
আমার সামনে মায়ারঙ ও নীল জীবন
অকস্মাৎ অন্ধকারে দেখি শামুকের মৃতদেহ
চমকে উঠি---
আমার আত্মারা চারদিকে হাওয়া খায়
সেখানে ভাসমান মেঘ ওড়ে ;
কখনও আকাশ দেখিনি আগে
এ আকাশ পরাভূত ও মায়াময়
৩. যথার্থ ভালবাসা জেনো
অভিমান্য পাল
গমনগঙ্গার মতো দূর অনন্ত
বারবার ফিরে আসো ফিরে যাও
পৃথিবী তোমার হবে একদিন !
সাঁতার জানিনা বলে সহজে অগ্রাহ্য করো
শুধু স্থির হও---
মন বলে প্রেমিক হই
প্রস্তাবে সম্মতি পেলে
যথার্থ ভালবাসা জেনো
ছবি: বিধান দেব

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন