রবিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২২

দুটি কবিতা ।। শর্বরী চৌধুরী


খাঁচা 


নিবিড় পারাপার ডেকে আনে ক্ষয়
অমর্ত্য সুখেরা ভাষাহীন
অবেলার প্রেম নিশ্চুপ, অধীর। 
দূরত্ব বুঝে নিতে ভিড় করে স্বজন, বন্ধুরা। 
কাঁটাতার ঘিরে শুধুই বিচ্ছেদ। 
সমূহ বিষাদ ছেয়ে যায় খাঁচার চারিধারে। 



ব্রম্ভপুত্র

অগ্রগামী মেঘের দল উপহাস করে গাছেদের 
তাদের হাসি ছড়িয়ে পড়ে উপত্যকায়
বজ্রের বুক চিরে সুন্দরীর সমাগম।
সৃষ্টি হয় নতুন প্রাণ। 
মর্মছেঁড়া আবেগ ভাসিয়ে দেয় উতরোল ব্রম্ভপুত্র। 


ছবি : বিধান দেব 

কবি পরিচিতি -সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে অর্থনীতির অধ্যাপিকা। প্রকাশিত গল্পের বই তিনটি, প্রবন্ধের বই একটি, কবিতার বই দুটি। কবিতার বইয়ের নাম -মায়াঘর, মখমলের ইস্তেহার। 
আজকাল, কবি সম্মেলন,  অনুষ্টুপ, আদম, সাহিত্যের বেলাভূমি প্রভৃতি বহু পত্রিকায় কবিতা প্রকাশিত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন