মৃত নাবিকের গান
একদিন এইভাবে শেষ হয়ে যাবে দিন। জানুয়ারীর শহরে প্রেম বিক্রি করে কবি
দীর্ঘশ্বাস ফেলি। কমা, দাঁড়ি ঠিক করি। এভাবে দেখতে থাকব মৃত নাবিকের গান
পাস কাটিয়ে চলে যাবে কেউ কেউ। সম্পাদকীয় দফতর বন্ধ করবে সম্পাদক। পোস্টার পড়বে-
'দফতর আপাতত বন্ধ। সম্পাদক প্রেমিকার সাথে দেখা করতে গেছেন'
নিঃসঙ্গ আমি হেঁটে যাব গলির মোড় পর্যন্ত। তারপর আমার ভাবলেশহীন চোখ তাকিয়ে থাকব
কয়েক মুহূর্ত
খুব হিংসে করব এমন দুপুরকে, এ যাবৎ আমার সমস্ত সম্পাদককে
যারা প্রেমিকার ঠোঁটে ডুবে যেতে যেতে গুণে নেবে প্রতিটি দীর্ঘস্বর
হাঁসুলি বাঁকে নেমে যায় মাদুলি। গন্ধে গন্ধে কেউ চিনে নেয় ঠিকানা।
গাংচিল হয়ে ভেসে যাওয়া সুরগুলো ইশারা খুঁজে নেয় ইদারা
প্রিয় মুখ খুঁজে নেয় প্রিয় সুখ। মৃত্যুর শেষে পড়ে থাকে স্মৃতি। রোজগার বলতে আমি 'চারকাধ' বুঝি
শেষ স্রোতে ভেসে যায় শব। মৃত নাবিকের গান হয়ে বেঁচে থাকে স্মৃতিস্তম্ভ...
ছবি : বিধান দেব
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন