মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১

কবিতা : সুলগ্না বাগচী


 


ভীতুদের মতো


ভয়ের ভেতর দিয়ে রোজ দেখি 
কিভাবে ছোটো হয় স্পষ্ট আয়ুরেখা 
বিকেলের আলোয় ঝরে যেতে হবে বলে
কিছু ফুল আমার মতো ভীত হয়ে থাকে
আগের রাতেই,
এক প্রকট ছাপও কি নিদারুণভাবে 
মিশে যেতে থাকে গালিচার নীচে
শুধু সবেতে ভয় পেয়ে কেটে গেছে কতটা সময়
অনাদরে মুছে যেতে থাকে জীবনের ঘ্রাণ
দুঘরের মাঝে অপেক্ষার রোদ ,  
শেষের রোদ্দুরে যদি লেখা যায় কিছু
বড় হয়ে পাওয়া ভয়গুলো লিখে যাব ঠিক 
আর লিখে যাব 
একসময় আমাদের ভীতু হওয়া মানা ছিল ৷


ছবি : বিধান দেব 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন