মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১

গুচ্ছ কবিতা : গৌতম মণ্ডল


 


ঈশ্বর 


পূর্ব আর পশ্চিম

দু-দিকে দুই পা ছড়িয়ে 

আমি শুয়ে আছি

পাশে কেউ নেই

কোনো বন্ধু বা শত্রু

মাথার উপর শুধু কয়েকটা তারা

জ্বলে আর নেভে

সহসাই টের পাই

কিছু দূরে রয়েছে 

একটা নিশ্চুপ জারুল গাছ


একাকী ঈশ্বর 



বৃষ্টি 


বলো,যা কিছু আছে

মনে-- বলে ফেলো

রঙিন নৌকোগুলো, যা

আছে বুকের আঁধারে

তাদের ছেড়ে দাও

ভাসতে ভাসতে তারা

চলে যাক অজানা দেশে

অজানা আকাশ থেকে

আমাদের সকলের মাথায়

ঝরে পড়ুক অজানা বৃষ্টি




গোলাপ


যা আছে

তা দিয়েই

অন্ধকার রচনা করি

তারপর 

অন্ধকারের ভিতর 

একটু একটু করে

রোপণ করি আলোর অক্ষর 


যা নেই

তা গোলাপ হয়ে ফুটে ওঠে

নিখিল শূন্য


ছবি : বিধান দেব 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন