বুধবার, ২৮ এপ্রিল, ২০২১

কবিতা : পার্থ সরকার


ফিরে যাওয়া ছুটির মেয়াদ     



ফিরে যাওয়া  ছুটির মেয়াদ 


হাত ধরে নিয়ে আসে 

তালপাখার হাওয়া 

মরশুমী পাখির হদিশ 

নালিশে গলে যাওয়া 

হাপিত্যেশের সাদা গ্লোব 

আর কিছু বিশ্রাম সবুজ 


পরাক্রম বিন্দু সভ্যতা 

তবু, অবলুপ্ত পুষ্করিণীর কাছে মাটির কলস 

ফসল তোলার ( প্রাপ্য কতটা পায় উৎপাদক সন্দেহের, তবু...) 

মেঠো  উচ্চারণ 

মস্ত কথার আস্ত ফানুস 


এক একটা দিবস এসেই যায় শেষে 

নমস্য সব অপবাদ সরিয়ে 

হুড়মুড়িয়ে  প্রবচন ভেঙে পড়ার পরেও 

আকাশকথার দাদূ 

হাত বাড়িয়ে তুলে নেয় 

পাড় ভাঙার ছলাৎ শব্দ 


বেড়ে ওঠে অকস্মাৎ ফিরে যাওয়ার ছুটির মেয়াদ ।    


ছবি : বিধান দেব 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন