বুধবার, ২৮ এপ্রিল, ২০২১

কবিতা : সমরেশেন্দু বৈদ্য


 


ঠিকানা

গন্তব্যস্থান আছে  ঠিকই
কেউ  বলছে এই পথ দিয়ে  যাও
কেউ  বলছে ঐ পথ দিয়ে
পথিক  ভারসাম্য  হারিয়েছে।

অথচ  সুর্য হাঁটছে
চাঁদ হাঁটছে
তার  নিজের  ছায়া নড়ছে
এসব সে দেখতে  পাচ্ছে।



বুথ

ভাত কাপড়  বাসা
কোনো কিছুই  ঠিকঠাক  ছিল  না কোনোদিন
এখন কিছু  প্রত‍্যাশা নেই।
ছুটির  দিন এগিয়ে আসছে
ওরা বলেছে কোলে তুলে  নিয়ে যাবে  বুথে।



কালি
বামহাতের তর্জণী
  উপরে  নোখ ও ত্বক  ছুঁয়ে  অমোচণীয় কালি
আমাকে উপহাস করে।
বিধান....
তাকে  পড়া হয়  না
জানা বা বোঝা  কিছুই  হয় না!


পরিচয়

গনতন্ত্রের গেটে  একজন বি এসএফ,
কয়েক  পা হেঁটে  আরও  একটি  গেট
তার  বাইরে  চারজন  সি আর  পি এফ,
একেবারে  ভিতরে  সি সি ক‍্যমেরা অন।
পাশেই  টেবিলের  উপর  ছোট্ট  ঘর।

পরিচয় দেখিয়ে  প্রবেশ করি। তৃতীয় পোলিং  হাত  ছুঁয়ে বলেন " এতো  গরম"!
"সবে ভাত নামিয়ে  এলাম"..টুম্পার মায়ের  হাসি কেউ  বোঝে?

পিছনে  দাঁড়িয়ে  এসব দৃশ্য  দেখি।
নিমন্ত্রণপত্রের টুকরো  জমে নোংরা হচ্ছে ঘর
টিকটিকি এসবের  মধ্যে কিছু একটা   খুঁজছে।
















ছবি : বিধান দেব 



 


 

৮টি মন্তব্য:

  1. খুব ভাল লাগলো কবি । অনেক শুভেচ্ছা রইলো ।

    উত্তরমুছুন
  2. কবি বন্ধুকে আমার অকৃত্রিম শুভেচ্ছা ও ভালবাসা জানাই-অসাধারণ সৃষ্টির জন্য।আগামিদিনে আরও নূতন সৃষ্টির অপেক্ষায় রইলাম।

    উত্তরমুছুন
  3. নতুন দিগন্তের দিকে এগিয়ে চলো নূতন সৃষ্টির অগ্রিম শুভেচ্ছা রইল।

    উত্তরমুছুন