কামড়
ঝরে পড়া অশ্রুর মতো তোমার অহংকার কুড়িয়ে কুড়িয়ে বাঁচি
যেন ওরা হাওয়াহরিৎ উৎসবে কাগুজি লেবুর ফুল
যেন ওরা আমার দিন-শেষের বীণ-বদলের তামাম তালিম!
আমি তো কৃষাণী--জমির ফসল কাটতে কাটতে সন্ধ্যা হলো...
তোমার ভোরবেলাকে জড়িয়ে ধরি বাছুরের গলার মতো
বর্গিহানা হয়ে স্মৃতিঝড় তছনছ করে দিতে আসে--
জলোচ্ছাসকে পাঁজাকোলা করে ঘুমিয়ে পড়ি
তুমি উড়ছো, উড়িয়ে দিচ্ছো চাকা চাকা বরফের উঠোন
একচিলতে মরিচ ক্ষেতের কিনারে প্রতিক্ষীত পোয়াতি বৃক্ষের ছায়া
আঙুলকে কাঁচামরিচ মনে করে কামড়ে কামড়ে খাই....
ছবি: বিধান দেব

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন