মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১

কবিতা : বিবেকানন্দ বসাক


 



প্রহর


ব্যালকনির পোষা কুকুরের মতো 
গুটিশুটি মেরে বসে আছে রোদ
মাথার ওপর ভ্রাম্যমাণ মেঘ
ট্রাপিজের খেলায় মেতেছে
এইসব দৃশ্যের কাছে মানুষ 
নীরব চাউনি জুড়ে দেয়
প্রতিদিন প্রহর শেষে 
উপন্যাসের মতো দীর্ঘ হয়ে ওঠে
আরও একটি প্রহর...


ছবি : বিধান দেব 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন