গত বছর ঠিক এরকমই একটা দিনে কাঁপা কাঁপা হাতে প্রথম সাহিত্যের বেলাভূমি ব্লগজিন-এর পাবলিশ অপশনে আঙুল রেখেছিলাম। ভার্চুয়াল মাধ্যমে পত্রিকা প্রকাশ করার মধ্যে বেশ উত্তেজনা ছিল। তারপর কীভাবে যে একটা বছর কেটে গেল টের পাইনি। প্রত্যেক মাসে পত্রিকা প্রকাশ করার জন্য বহু বন্ধুকে বার বার বিরক্ত করেছি। অনেক বন্ধুই মনে মনে বিরক্ত হয়েছেন। স্বাভাবিক। এই পত্রিকা থেকে কেউই কখনও অর্থ-যশ-খ্যাতি-পুরস্কার পাননি। নিতান্ত বন্ধুত্বের স্বার্থে নিজেদের প্রজ্ঞা-পরিশ্রম-মেধা দিয়ে গেছেন দিনের পর দিন। আমি প্রকাশ্যে-অপ্রকাশ্যে তাদের জন্য গর্ব করে গৌরবান্বিত হয়েছি। এতদিন সাহিত্যের বেলাভূমি-তে লেখার জন্য আমি সেইসব কবি লেখকের কাছে কৃতজ্ঞ। মাঝে-মধ্যে মনেও হয়েছে অনেক তো হল। এবার ক্ষান্ত দিলে কেমন হয়। কিন্তু পরক্ষণেই নতুন করে তাগিদ আসে। মনের সব জড়তা দূর করে বলি ' তোমার শঙ্খ ধুলায় পড়ে / কেমন করে সইব'। আবার লেগে পড়ি। এভাবেই চলছে। এত কিছু না না সত্ত্বেও যে সব বন্ধু ও লেখক এখনও এই পত্রিকার সঙ্গে লেগে পড়ে আছেন তাদের অন্তর থেকে সম্মান ও শ্রদ্ধা জানাই। বিশ্বাস করুন এছাড়া আমার দেওয়ার কিছু নেই। আমার পরম শ্রদ্ধেয় বিশিষ্ট শিল্পী বিধান দেব তাঁর মূল্যবান ছবিগুলো আমাকে ব্যবহার করার অনুমতি দিয়েছেন। তাঁকে শ্রদ্ধা জানাই। এই সময়ের বিশিষ্ট শিল্পী দেবাশিস সাহা সমস্ত ব্যস্ততার মধ্যেও সাহিত্যের বেলাভূমির জন্য যে সব আর্ট ওয়ার্ক করে দেন তাতে আমরা বারবার সমৃদ্ধ হই। মাঝে কেউ কেউ আমাদের কাজে নানাভাবে ছন্দোপতন আনতে চেয়েছেন। কিন্ত তাতে পা সামান্য ব্যথা হলেও আমরা দিব্য চলেছি। রাস্তায় নামার আগে আকাশপাতাল ভাবি। চলতে পারব তো? কিন্তু একবার নেমে গেলে কত কিছু অর্জন হয়। জীবনের যা কিছু পাওয়া তা এই পথেই। চলতে চলতে। থেমে গেলে পাওয়াও ফুরায়। কী পেয়েছি? খ্যাতিমানের উদ্ধত বাহবা? ফেসবুকে থাকা হাজার হাজার বন্ধুর পাশে থাকার কোমল প্রতিশ্রুতি? কোনোটিই নয়। পেয়েছি আত্মিক উন্নতির দিশা। পেয়েছি কাজ করার অসীম তৃপ্তি। ভালোবাসা, বিশ্বাস,আস্থা আর অদম্য আত্মশক্তিতে ভরপুর হয়ে আছি। আগামী সংখ্যা শারদীয় সংখ্যা। নিশ্চয়ই সুন্দরতম হবে। কবি এবং কবিতার জয় হোক।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কবিতা
সম্পাদকের কথা
দ্বিতীয় বর্ষ ।। অষ্টম সংখ্যা ।। মার্চ ২০২২ খুব অসহায় লাগছে এবার। আমাদের ডান পাশে ধস। বায়ে গিরিখাত। মাথায় বোমারু। পায়ে পায়ে হিমানীর ব...
-
চণ্ডী কথা ১ সুরথ সমাধি আখ্যান রাজ্যহারা রাজা সুরথ ঘুরতে ঘুরতে মেধামুনির আশ্রমে এলেন । ভাগ্যহারা বিষণ্ণ রাজা । কিন্তু ফেলে আসা রাজ্য ...
-
দোলায় আছে ছ'পণ কড়ি এক হেমন্তের গোধূলি আর সন্ধ্যার ভেতরে তেমন তো কোনও ফারাক থাকে না। ১৭ নভেম্বর ২০২০ হির্শবার্গের সন্ধ্যা আর কলকা...
-
শমীপোকা ও অর্জুনের বিষাদযোগ লাল, রেকসিনে বাঁধাই ছিল বইটা। ঠাকুরঘরে ঢুকে নকুলদানা খেলে কেউ কিছু বলত না, কিন্তু এই বইটায় হাত দেওয়া যাবে না...

শুভকামনা রইলো। কবি
উত্তরমুছুনশুভেচ্ছা অফুরান
উত্তরমুছুন