এই সংখ্যাটিকে নিঃসন্দেহে বলা যেতে পারত কাব্যগ্রন্থ আলোচনা সংখ্যা। যে সংখ্যক কাব্যগ্রন্থের আলোচনা প্রকাশ প্রত্যাশিত ছিল তা হয়তো প্রকাশ করা গেল না। কিন্তু অন্বেষণের নতুন একটা দিক দেখতে পেলাম আমি। আগামীতে সেই আলোকবর্তিকা সঙ্গে থাকবে। নিজে আলোর সন্ধান পাওয়া আর অপরকে আলো দেখানো দুটির মধ্যে পার্থক্য আছে। ব্যক্তি বিশেষে আলোও ভিন্ন ভিন্ন। সাহিত্যের বেলাভূমি কখন কোথায় জেগে ওঠে কখন কোথায় হারিয়ে যায় আমিও জানি না। আমি শুধু তার বালুময় মমতাকে চিনি।
ছবি ঋণ: অনিরুদ্ধ মান্না
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন