কান্না
শুধু শব্দ ভেসে আসে
কান্নার
বাতাসে মাটিতে অন্ধকারে আলোয়
যেখানেই কান পাতি
কান্নার শব্দ অসহায় মানুষের
আড়ালে প্রকাশ্যে
সবখানে শ্মশানযাত্রার ধ্বনি
চোখে পড়ে
আমাদের শবযাত্রায় আমাদেরই
মুখোশধারী জাতক
ভয়ঙ্কর শূন্য সে সময়ে
আবার কান্নার রোল
আকাশ পাহাড় নদী আগুন সকলের
সক্কলে কাঁদছে
ছবি: বিধান দেব

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন