বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০

কবিতা: পিয়ালি মিত্র চন্দ্র


 হাতছানি

কার্তিকের শেষ ভোরেই ডাক এসেছিল
কুয়াশার চাদর সরিয়ে 
হৈমন্তি ধানের ঘ্রাণ ভেসেছিল ছিল বাতাসে
তখনো আলপনার শেষ টান পড়েনি দাওয়ায়
শীতলপাটি বিছিয়েই রাখাই আছে
তারা গোনার অছিলায়
বিষন্ন দুপুর ক্লান্ত সন্ধ্যে আর অবসন্ন রাতের
কাছে গচ্ছিত রইল তারা খসা আকাশের মায়া      হাতছানি এড়াতে পারলেনা সুদূরের
পড়েই  তো থাকে সব
স্বজন- প্রেম - স্বপ্ন
কেবল জন্মদাগের মত রয়ে গেল
শেষ চুম্বনের স্বাদ ...


ছবি: বিধান দেব 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন