বুধবার, ২৫ নভেম্বর, ২০২০

কবিতা: শান্তনু প্রধান


 অন্ধকার যাপনের পারদ



রাতের ছায়া কেন যে খুঁজে পেল দ্বিধাহীন পতনের সমীকরণ ।

সেই ছায়ার আড়ালে মুষলধারা বৃষ্টি,

ভেসে যায় ধ্রুপদাঙ্গের পরিযায়ী  চাঁদ।

বহুবার হামাগুড়ি দিয়ে তারই কোলে ঊর্ধ্বমুখী হতে চেয়েছি।

চোখের ঘনিষ্ঠতায় ফুটে উঠেছে অনাত্মীয় আবহাওয়ার বিষন্ন দাগ।


কেন যে তুমি অহেতুক ঝড় হলে।

আমার ই-বাণিজ্য মাস্তুলে ঝুলে আছে

আড়ম্বিত প্রণয়ের পূর্ণগ্রাস।

অথচ একবার তোমারি অগোছালো শাখায়

ঘুরপাক খেতে দেখেছি , দেখেছি জীবিত ভোরের অহংকারী যাপন।

এখন আর নেই যে কোন উৎসর্গের পারদ।

হাতের তালুতে নিজের ছাই জল দিয়ে গুলে,

যথার্থ সমীকরণে সম্ভ্রম ছড়িয়ে পড়ার আগে নিরব হয়ে যাই।


ছবি:  বিধান দেব 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন