সোমবার, ১২ অক্টোবর, ২০২০

কবিতা: সুধাংশুরঞ্জন সাহা




ফেরার


তোমাকে দেখার আগে আমি নদী দেখি 
সাঁতার জানি না বলে ছুঁইনি তোমাকে 
পাখির ডানায় উড়ে যাই অকাতরে 
সেভাবে চেনা হয়নি আকাশ আজও
তোমার ছায়া তোমাকে ছাড়ায় আড়ালে 
আমার মনেই বাজে তোমার ইশারা 
আদতে ছাড়িয়ে যায় সব সীমারেখা
সাগরের ঢেউ খেলে মনের বিতানে 
নিজের মনেই বাজে শুধু হাহাকার 
শালিখের বেশে আমি আজও ফেরার 




ছবি: বিধান দেব 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন