সোমবার, ১২ অক্টোবর, ২০২০

কবিতা: দেবশ্রী রায়


 




কবিতার সঙ্গে 


কবিতাকে ছুঁয়ে থাকলে মনে হয় 

গত শতাব্দীতে কোন...  

হলুদ বসন্ত ছুঁয়ে থাকা বালিকাবধূ আমি

শিশিরের চেয়েও স্নিগ্ধ... শান্ত

ভাসমান জলজ লতার কোমলতা ঘিরে থাকে

সূর্যটিপ পরা কোজাগরী মুখ

জাফরানী আলোয়ানে অক্ষরবৃত্ত লজ্জা

সুদূরের পিয়াসী করে তোলে।


ফুরিয়ে যেতে থাকা বিকেল 

বদলে নেয় রং 

আলোর ঠিকানা লেখা গোলাপী খামের ভেতর 

বন্দি থাকা রাশি রাশি না বলা কথা 

একটি তরঙ্গরেখা বিছিয়ে দেয় 

আকাশের নীল অবদি 

যেখানে অনন্তকাল বাঁধা আছে

কোন শালবনী নৌকো

তাতেই সমস্ত শব্দভার খুলে রেখে

পবিত্র হতে থাকি.....



ছবি: বিধান দেব 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন